Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লিবরা ইনফিউশনের তিন প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২৪ , ৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

লিবরা ইনফিউশন লিমিটেড প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৮৫ পয়সা এবং আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৭১ পয়সা আয় হয়েছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা এবং এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৪৮ পয়সা লোকসান ছিল।

সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জানুয়ারি’২২-মার্চ’২২) শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা এবং আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৫ টাকা ৬৯ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)