Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি থাই ও অগ্নি সিস্টেমসের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২৪ , ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিডি থাই ফুডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া, অগ্নি সিস্টেমসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)