Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পিপলস লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২৪ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৪ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্নক ১৩৫ টাকা ৭০ পয়সা।

শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)