Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আমরা নেটওয়ার্কসের জমি বিক্রির সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২৪ , ৩:২৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আমরা নেটওয়ার্কস লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা নেটওয়ার্কস লিমিটেড চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার পূর্ব নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত একটি প্লট বিক্রি করবে। সোমবার, ৩ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্লটটির নাম্বার ৪০। এর আয়তন ৯৮. ৩০ ডেসিমেল। প্লটির দাম নির্ধারণ করা হয়েছে ২২ কোটি টাকা।শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে জমি বিক্রি করার এ সিদ্ধান্ত কার্যকর হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)