Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উত্থানে লেনদেন মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২৪ , ৩:৩৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার, ৩ ডিসেম্বর বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৬ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৫১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩ টির, কমেছে ১২৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭১ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)