Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রগতি লাইফ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২২ , ৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুন ১৮, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ বা নগদ ১১ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ৩১ জুলাই বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)