Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবির সুদ কমিয়ে ৪ শতাংশে অনুমোদন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সাভরেন গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১০ শতাংশ সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করিছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু ১০ শতাংশ সুদ অনেক বেশি অভিহিত করে ৪ শতংশ করার প্রস্তাব জানায় আইসিবি। এবার সুদের হার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে আইসিবির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে মঙ্গলবার, ৩ ডিসেম্বর জানা গেছে, গত ১৩ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার জন্য সরকারি নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি প্রদান করে। সেই সভরেন গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে।

এরপর ২৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংক আইসিবিকে ৩ হাজার টাকার ঋণের চিঠি প্রেরণ করে। চিঠিতে ঋণের সুদহার ধার্য্য করা হয় ১০ শতাংশ। ঋণের মেয়াদ নির্ধারণ করা হয় দেড় বছর।

কিন্তু চড়া সুদে দেড় বছরের জন্য ঋণ নিয়ে আইসিবির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করেছে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এ জন্য ২৮ নভেম্বর তিনি সুদের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব দিয়ে চিঠি পাঠান।

এর প্রেক্ষিতে বাংলাদেশর বর্তমান অন্তর্বর্তী সরকার চাচ্ছে দেশের পুঁজিবাজার আস্থাহীনতার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। তাই মঙ্লবার সুদের হার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে আইসিবির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।

আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিল, ওই ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে আইসিবি। এই টাকা তারা শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিল পরিশোধে ব্যবহার করবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইসিবির অনুকূলে দেওয়া ৩ হাজার কোটি টাকার ঋণ বা ঋণের ওপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)