Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার ১৩ কোম্পানির লেনদেন বন্ধ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৪ , ২:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, অরমিট, আরামিট সিমেন্ট, এসএস স্টিল, ভ্যানগার্ড এএমএল বিডি, একমি পেস্টিসাইডস, জেমিনি সি ফুড, কে অ্যান্ড কিউ, ফার্মা এইডস, আনোয়ার গ্যালভানাইজিং এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার কোম্পানগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। তবে বার স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)