Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিকদার ইন্স্যুরেন্সের সভার তারিখ পরিবর্তন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৪ , ৩:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, আগের ঘোষণা অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত কোম্পানিটির এজিএমের তারিখ পরিবর্তন করেছে।

কোম্পানিটি জানিয়েছে তারিখ পরিবর্তন ছাড়া এজিএমের অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)