ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর কমেছে লেনদেন। কমেছে ৩৮০টি কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’৪১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ৩০৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৮ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)