Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের কর্মীদের সঙ্গে প্রতারণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২৪ , ৭:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস কর্তৃপক্ষ প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে। শ্রম আইন পরিপালন না করার মাধ্যমে এমনটি করছেন, যা কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু ওয়াইম্যাক্স ইলেকট্রোডস কর্তৃপক্ষ তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন ডব্লিউপিপিএফ ফান্ড দাঁড়িয়েছে ৪২ লাখ ১৫ হাজার টাকা। এরমধ্যে ২০২৩ সালের ৩০ জুন ওই ফান্ডের পরিমাণ ছিল ৬ লাখ ৩৬ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দুই অর্থবছরের মধ্যে এ ফান্ড বিতরণ করেনি।

ওয়াইম্যাক্সে আয়কর মামলা সংক্রান্ত ইস্যুতে কন্টিনজেন্ট দায় যাচাই করতে পারেনি নিরীক্ষক। প্রয়োজনীয় ডকুমেন্টসের অভাবে করতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক। এমনকি আর্থিক হিসাবে এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য দেওয়া নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৩ কোটি ৯ লাখ টাকা। এরমধ্যে ৬৪.২৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার, ৪ ডিসেম্বর শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৩০ টাকায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)