চরম অর্থ সংকটে সাইফ পাওয়ারটেক লিমিটেড। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটির আর্থিক দৈন্যদশা যেন জেঁকে বসেছে। অফিস ব্যবস্থাপনা খরচও ঠিকভাবে চালাতে পারছে না কোম্পানির কর্তৃপক্ষ।
যার কারণে গত এক মাস ধরে বৃহস্পতিবারসহ সপ্তাহে ৩ দিন অফিস বন্ধ রাখছে। অর্থ সংকটের কারণে মূলত অতিরিক্ত একদিন অফিস বন্ধ রাখছে। তবে শিগগিরই আগের মতো স্বাভাবিক অফিস করবে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে, আর্থিক সংকটের কারণে সর্বশেষ অর্থবছরেও কোম্পানিটি বিনিয়োগাকারীদের লভ্যাংশ প্রদান করতে পারেনি।
এদিকে, সাইফ পাওয়ারটেক গত দেড় বছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এটি পুঁজিবাজারে তালিকাভুক্তির নিয়মের লঙ্ঘন। অবকাঠামো সহায়তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশে ব্যর্থ হয়েছে।
গণমাধ্যমে দেয়া বক্তব্য থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটির একাউন্স সেকশনে আগুন লেগেছিল। কাগজপত্র উদ্ধারের চেষ্টা চলছে। খুব শিগগিরই কোম্পানির সব আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এদিকে, সাধারণ বিনিয়োগকারী অনেকে জানান, বৃহস্পতিবার সাইফ পাওয়ারটেকে গেলে কাউকে পাওয়া যায় না। না জানিয়ে কর্মদিবসে অফিস বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)