Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে এনবিআর ব্যাংক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে এনবিআর ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, জেনেক্স ইনফোসিস পিএলসি লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ১৩ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ০৩ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেম লিমিটেডের ৭ কোটি ৮৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ কোটি ৩৪ লাখ টাকা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৬ কোটি ৭৩ লাখ টাকা, ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৬ কোটি ৪৮ লাখ টাকা, ড্রাগণ সোয়েটার অ্যান্ড শিপিং লিমিটেডের ৬ কোটি ৪৮ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেডের ৬ কোটি ৩০ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসিরে ৬ কোটি ৪ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)