বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ টি কোম্পানির মাঝে দর পতনে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৬০ পয়সা বা ১৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, নিউলাইন ক্লোথিংস লিমিটেড ১ টাকা ৫০ পয়সা বা ১৫ দশমিক ৪৬ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এছাড়া ১ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ২৯ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা কোম্পানিগুলো হলো- কহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, স্কয়ার নিট কম্পোজিট পিএলসি, সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)