Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তমিজউদ্দিন টেক্সটাইলের আয় সামান্য বাড়ল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৪ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৮৮ পয়সা আয় হয়েছে এবং গত বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ৮৬ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৫৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে  টাকা ০২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৭ টাকা ৭০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)