ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ১০ ডিসেম্বর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। সোমবার ডিএসইতে ৩৮৩ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫টি কোম্পানির, বিপরীতে ১৪৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)