Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মিজানুর রহমান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৪ , ৩:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এবি ব্যাংকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সৈয়দ মিজানুর রহমানকে এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে রবিবার এবি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল কানাডা থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগ করেন। দীর্ঘ ছুটি শেষে তারিক আফজালের যোগদান করার কথা ছিলো। তবে তিনি যোগদান না করে পদত্যাগপত্র পাঠিয়েছেন। চিঠিতে তিনি শারীরিক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।

জানা গেছে, তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন। দীর্ঘ দিন এই পদে চাকরি করেন তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)