Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্যারামাউন্ট টেক্সটাইলের আয় কমল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২৪ , ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১১, ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭ পয়সা আয় হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা এবং যা গত বছর একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৭১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)