Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান হলেন রেদোয়ান হোসেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২৪ , ১:০১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রেদোয়ান হোসেন। সোমবার, ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ৫০ তম বোর্ড সভায় তাঁকে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়।

রেদোয়ান হোসেন ইংল্যান্ডের কিংস কলেজ থেকে ল গ্রাজুয়েট। তিনি দীর্ঘদিন থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহেদ ইমরানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)