Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে পাঁচ কোম্পানি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২৪ , ১:২০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১১, ২০২৪, ১:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি বুধবার, ১১ ডিসেম্বর রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন সন, মেঘনা পেট্রোলিয়াম এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)