Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওরিয়ন ইনফিউশন সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৪ , ৮:৪৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯২ কোম্পানির মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ অবদান ওরিয়ন ইনফিউশনের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগণ সোয়েটার। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৩৮ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৭ কোটি ২৬ লাখ টাকা, সাইহাম কটনের ৭ কোটি ৩ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৮৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৫২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ কোটি ৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ৫ কোটি টাকা এবং স্কয়ার ফার্মার ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)