Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দরপতনে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৩ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩ টাকা ৯০ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ১২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২৫ টাকা ৮০ পয়সা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টর্ন লুব্রিকেন্টেসের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১ হাজার ৩০৩ টাকা ৩০ পয়সা।

শেয়ার দর কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৪৬ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ০০ শতাংশ, জেমিনি সী ফুডের ১০ দশমিক ৩৭ শতাংশ, ফাইন ফুডসের ১০ দশমিক ২৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯ দশমিক ৬১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯ দশমিক ৪৬ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৯ দশমিক ০১ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)