Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১৮ মাস মেয়াদে ৩ হাজার কোটি টাকা পেল আইসিবি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৪ , ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের স্থিতিশীলতার লক্ষ্যে বিনিয়োগ এবং উচ্চ সুদ হারে গৃহীত আমানত ঋণ পরিশোধসহ নিজস্ব বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য স্বল্প সুদ হারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের জন্য (আইসিবি) ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে,  ৪ শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংক ৪টি ব্যাংকের মাধ্যমে এই টাকা দিবে আইসিবিকে। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)