Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবির কর্পোরেট উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৪ , ৯:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এক কর্পোরেট উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বিক্রয়ের ঘোষণাকৃত শেয়ারের পরিমাণ ১০ লাখ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের কাছে ২১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৮৮টি শেয়ার রয়েছে। এখান থেকে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)