ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি এর ২৩তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ১৬% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য ২৩তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ আরও যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও নমিনেশন এন্ড রেমুনেরাশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আহসান উল্লাহ।
পরিচালক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, মো. খালেদ নূর, গাজী মো. সাখাওয়াত হোসেন এবং প্রধান নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন এবং পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান এফসিএস।
এছাড়াও সভায় সংযুক্ত ছিলেন চিফ ফিনান্সিয়াল অফিসারমোহাম্মদ অপু সুলতান এফসিএ (ভারপ্রাপ্ত), অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের প্রধান মোসাব্বিরুল ইসলাম, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বহিঃনিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার, কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)