Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর পতনে জাহিন স্পিনিং

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৪ , ৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা বা ১১ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৮০ পয়সা বা ১০ দশমিক ৯৫ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। এছাড়া ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমারেল্ড অয়েল লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেঙ্গল উইন্ডস্বর লিমিটেড এবং আমরা টেকনোলজিস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)