ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২১ ডিসেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে ২০২৩-২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা বোর্ডের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)