Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৪ , ৭:১৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা অর্থাৎ ৩৮ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫ টাকা বা ২৮ দশমিক ৪১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। এছাড়া ১ টাকা ৯০ পয়সা ১৬ দশমিক ৯৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বীকন ফার্মাসিটিক্যাল লিমিটেডের ১৫ দশমিক ৫৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ দশমিক ৫৭ শতাংশ, একমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১ টাকা ৩৯ পয়সা, জেমিনি সী ফুড লিমিটেডের ১১ দশমিক ১৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের ১০ দশমিক ৬৬ শতাংশ এবং ফাইন ফুডস লিমিটেডের ১০ দশমিক ৬৪ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)