Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৪ , ২:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুইটি হলো: আর্গন ডেনিমস এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে-

আর্গন ডেনিমস: কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। আলফা ক্রেডিট রেটিং কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)