Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইন্দোবাংলা ফার্মা লোকসানে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৪ , ২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ২২ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ পয়সা লোকসান হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ পয়সা এবং যা গত বছর একই সময়ে ৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)