Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন সোমবার কমেছে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে সোমবার, ২৩ ডিসেম্বর ২১৬ কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সাথে কমেছে টাকা অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৬১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৯১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯ টি কোম্পানির, বিপরীতে ২১৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)