Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার উত্থানের বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৮ দশমিক ০৪ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮ টির, কমেছে ১৮৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮১ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)