সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ১৫ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ৫৮ টাকা ২০ পয়সা বা ১৩ দশমিক ৯৬ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু এগ্রো লিমিটেড। এছাড়া ৩০ পয়সা বা ১১ দশমিক ৫৪ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে পিপলস লিজিংস লিমিটেড।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান, ম্যাকসন্স স্পিনিং, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)