Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আর্থিক প্রতিবদেন দাখিলের সময় বাড়ল সামিট পাওয়ারের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৪ , ১:১০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবদেন দাখিল করার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ২০২৫ সালের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিক ও ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে।

আগামী ৩১ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)