Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিআইএফসি লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার, ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা  ৬৬ পয়সা এবং যা আগের বছর ৭ টাকা ৫৮ পয়সা লোকসান ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ ফেব্রুয়ারী।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)