মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হওয়ায় ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। বন্ধ থাকবে পুঁজিবাজারও।
মঙ্গলবার পুঁজিবাজারের শেয়ার লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জে। ব্যাংকগুলো শুধু অভ্যন্তরীণ কাজের জন্য খোলা থাকবে, কোনো লেনদেন হবে না।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। বুধবার, ১ জানুয়ারি যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক। বুধবার থেকে আগের নিয়মে পুঁজিবাজরের লেনদেনও চালু হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)