Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সামিট পাওয়ারের এমডি হলেন মনিরুল ইসলাম

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২৫ , ৫:৩১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন থেকে মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ, এনডিসি, পিএসসি, পিএইচডি। বুধবার, ০১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে যোগদান করেছেন তিনি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে তিনি পিএইডি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে এমবিএ এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন।

তিনি ১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তিনি কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছন। পদাতিক কোম্পানি, ব্যাটালিয়ন এবং ব্রিগেড কমান্ড করার পাশাপাশি তিনি ডিরেক্টর ওভারসিজ অপারেশনস/এএইচকিউ, ডিজি ইন্টেলিজেন্স/এএফডি, কলেজ সেক্রেটারি/এনডিসি ইত্যাদি পদেও দায়িত্ব পালন করেছেন। জেনারেল আখন্দ সাবেক যুগোস্লাভিয়া ও লাইবেরিয়ায় দুটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন।

তাঁর পূর্বসূরি, ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন, সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর মোজাম্মেল হোসেন সামিট গ্রুপে যোগ দেন। বাংলাদেশে বিদ্যুৎখাতে অনন্য অবদানের জন্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)