Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২২ , ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২২, ১১:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিটির ৩৩ লাখ ১৬ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার। কোম্পানিটি আজ ৫৩ লাখ ২৯ হাজার ২৪৯টি শেয়ার হাতবদল করেছে।

তৃতীয় স্থানে উঠে এসেছে জেএএমআই হসপিটাল রিকুইজিট ম্যানফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৮ লাখ টাকার।

এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফিন্যান্স, ব্রাক ব্যাংক, ফু-ওয়াং ফুড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)