Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেমিনি সি ফুডসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২৫ , ৬:১৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জেমিনি সি ফুড লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। গত ১৩ নভেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি আগামী ৭ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)