Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার কমেছে ডিএসইর লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৫ , ৪:০১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় বৃহস্পতিবার, ০২ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে প্রধান সূচক কমেছে ১৮ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির, বিপরীতে ২২৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)