সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্য থেকে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা অর্থাৎ ৪৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং ২৯ দশমিক ১১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এছাড়া ১৯ দশমিক ০৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ইয়াকিন পলিমার।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ওয়ান ব্যাংক পিএলসি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)