Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর কারিগরি ত্রুটি রোধে কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২৫ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৫, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

ডিএসই কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেত্র পিএলসি’র সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে আজ ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে।

সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়। ডিএসই’র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১:৩০ মিনিটে লেনদন শুরু করা হয় এবং লেনদেন কার্যক্রম দুপুর ৩:০০ ঘটিকা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

যথাসময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সকলের সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ও সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)