Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আর্থিক প্রতিবেদন প্রকাশে সময় পেল পাওয়ার গ্রিড

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৫ , ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য বাড়তি সময় পেয়েছে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি আগেই জানিয়েছিল আগামী ১৬ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ।ঠিত হবে। ওই বৈঠকে গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে কোম্পানি তা প্রকাশ করবে। একই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পর্ষদ বৈঠকে গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়েও আলোচনা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)