Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

টিসিবির চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে টিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে তাঁর চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে টিসিবির চেয়ারম্যান পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

এদিকে টিসিবির একটি সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফয়সাল আজাদ বৃহস্পতিবার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)