দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বৃহস্পতিবার, ৯ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান নিয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৫৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)