Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৫ , ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ৪০ শতাংশ। তবে গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৪০ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি টাকা।

তবে এ সপ্তাহে বেড়েছে ডিএসইর লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১ কোটি ৫৩ লাখ টাকা বা ০ দশমিক ৪৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)