Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেএমআই সিরিঞ্জেসের সভা ২৯ জানুয়ারি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৫ , ২:৫৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জেএমআই সিরিঞ্জেসেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি বেলা ২টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) জেএমআই সিরিঞ্জেসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৩ পয়সা। অন্যদিকে গত হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)