দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ১৪ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির, বিপরীতে ১৩১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)