ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৫৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান বাদ্রার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪১ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেডের সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৩ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১০ কোটি ৮১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ১০ কোটি ৬৫ লাখ টাকা, আফতাব অটোমোবাইলস লিমিটেড ৯ কোটি ৬৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিকস লিমিটেড ৯ কোটি ৫৯ লাখ টাকা, এশিয়াটিক লেব্রেটরিজ লিমিটেড ৯ কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭ কোটি ৬ লাখ টাকা এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৬ কোটি ৬৪ লাখ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)