Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উত্থানে চলছে ডিএসইর লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৫ , ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে ২১ জানুয়ারি, মঙ্গলবার চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় অর্থাৎ সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩১ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে মোট ২১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৯ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)